Saturday 08 August 2026,

ইউক্রেনে প্রবেশ করল আটটি জাহাজ

প্রকাশিত : 10:20 PM, 12 July 2022 Tuesday 219 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের নৌ বাহিনী জানিয়েছে, ইউক্রেনের কৃষ্ণ সাগর অঞ্চলের দানুবে খালে প্রবেশ করেছে আটটি জাহাজ।

এ জাহাজগুলো ইউক্রেনের আটকে থাকা শস্য বোঝাই করবে। এরপর জাহাজগুলো রোমানিয়া হয়ে বের হয়ে যাবে।

ইউক্রেনের কৃষ্ণ সাগর অঞ্চলের বেশিরভাগ বন্দর দখল করেছে রুশ সেনারা। তারা বন্দরগুলো দখল করায় শস্য রপ্তানিও বন্ধ হয়ে যায়। আর এ কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।

ইউক্রেনের নৌ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, দানুবে খালের পাশে অবস্থিত স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পারায়, শস্য নিতে ইউক্রেনে আসতে পেরেছে জাহাজগুলো।

ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের নৌ বাহিনী দুঃখ্য প্রকাশ করে বলেছে, দুর্ভাগ্যবশত আমাদের দেশের বেশিরভাগ বন্দর বন্ধ রয়েছে এবং কিছু দখল হয়ে আছে।

এদিকে ইউক্রেনে আটকে থাকা শস্য বের করে দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলে স্নেক আইল্যান্ড থেকে এ মাসের শুরুতে সরে পরে রুশ সেনারা।

তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অত্যাধিক হামলার মুখে স্ন্যাক আইল্যান্ড থেকে পালিয়ে যেতে বাধ্য হয় রাশিয়ার সেনারা।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT