Friday 21 August 2026,

যে সময়ের মধ্যে ‘যুদ্ধের শেষ’ দেখতে চান জেলেনস্কি

প্রকাশিত : 10:27 PM, 27 June 2022 Monday 227 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জি-৭ জোটের নেতাদের বলেছেন, তিনি দেখতে চান ২০২২ সালের আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধ হবে। খবর সিএনএনের।

সোমবার ভার্চ্যুয়ালি জি-৭ জোটের বৈঠকে যুক্ত হন জেলেনস্কি। এবারের জি-৭ এর বৈঠকটি হচ্ছে জার্মানিতে।

বৈঠকের একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি জোটের নেতাদের বলেছেন, তারা যেন এমন ব্যবস্থা নেন, যেন শীতকাল শুরু হওয়ার আগে যুদ্ধ শেষ হয়ে যায়।

তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তারা শক্ত অবস্থানে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনা করবেন না।

জি-৭ নেতাদের এমন বার্তা দেওয়ার মাধ্যমে জেলেনস্কি বুঝিয়েছেন তিনি এখন যুদ্ধের গতিপথ কেমন দেখতে পাচ্ছেন।

এদিকে জোটটির নেতারা এবারের বৈঠকে রাশিয়ার সোনার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়া সোনা রপ্তানি করে প্রচুর অর্থ আয় করে। সেই পথ বন্ধ করতে সোনার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তাছাড়া রাশিয়া যেন দাম বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে না পারে সেজন্য তাদের জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়ার বিষয়েও আলোচনা করেছেন বিশ্বের শক্তিধর সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা।

সূত্র: সিএনএন

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT