Wednesday 30 September 2026,

ছোটবেলায় দেখা হলে আরও বেশি করে পেতাম মানুষটাকে: পরীমনি

প্রকাশিত : 05:03 PM, 16 June 2022 Thursday 322 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অন্তঃসত্ত্বা হওয়ায় পর থেকে পরীমনির প্রেম-ভালোবাসার অনুভূতি উপচে পড়ছে। এ অভিনেত্রীর ভাষ্য— ভালোবাসার জন্য একটা জীবন যথেষ্ট নয়।

স্বামী শরিফুল রাজকে হৃদয় নিংড়িয়ে সবটুকু ভালোবাসা দিতে এ জীবন ফুরিয়ে যাবে। কিন্তু ভালোবাসা শেষ হবে না।

ঠিক যেন বিখ্যাত ওই গানটির মতো— ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’।

মূলত মা হলে চলার প্রতিটি মুহূর্ত দারুণভাবে অনুভব করছেন পরীমনি। প্রতিটা মুহূর্তই তার কাছে ঐশ্বরিক লাগছে।

আর সেসব অনুভূতিতে পাশে পাচ্ছেন রাজকে। অভিনয়, ডাবিং, অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে সব ধরনের কাজ বন্ধ রেখে শুধু অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন পরী।

যেখানে স্বামী রাজ হয়ে উঠেছেন নিরাপদ স্থল। তাই তো পরীর আক্ষেপ— রাজের সঙ্গে কেন ছোটবেলায় দেখা হলো না তার!

এক ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে সে আক্ষেপের কথাই জানালেন এ চিত্রনায়িকা। রাজের বিষয়ে বললেন, ‘ছোটবেলায় দেখা হলে আরও বেশি করে পেতাম মানুষটাকে। ভালোবাসার জন্য এই এক জীবন কখনও কখনও যথেষ্ট মনে হয় না। মন আরও চায়। আমার আর রাজের প্রেম জমে গেছে।’

স্ত্রীকে এই সময়ে শতভাগ দেখভাল করছেন রাজ। পরীমনি জানালেন, ‘সারাক্ষণ রাজ যত্ন নিচ্ছে আমার। পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিতই রান্না করে খাওয়াচ্ছে। রাজ বাসায় থাকলে কিছুক্ষণ পর পরই আমার পেটে হাত দিয়ে ‘বাবা’,‘বাবা ’ বলে ডাকে। আমার সন্তান হয়তো বুঝতে পারে। কারণ রাজ ডাকলেই পেটের মধ্যে নড়াচড়া টের পাই। অনাগত সন্তানের কথা মনে করে মাঝে মাঝেই আনন্দে আত্মহারা হয়ে যাই। এ যেন এক ভীষণ সুখের সময় পার করছি আমরা দুজনে।’

শুধু গণমাধ্যমকেই নয়; রাজকে ঘিরে পরীমনি তার ফেসবুকে সয়লাব।

পরীমনির ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টে সব খানে নিজের অনাগত সন্তান আর রাজকে নিয়ে চর্চা।

রাজকে উদ্দেশ্য করে তার ভালোবাসার বন্দনা থাকে প্রায় সব পোস্টেই। এ নিয়ে নায়িকা বলেন, ‘রাজের প্রতি আমার আবেগ একদম খাঁটি’।

ব্যক্তিগত জীবনের সব আবেগের কথাই ফেসবুকে ফুটিয়ে তোলেন পরীমনি।

অন্তঃসত্ত্বা হওয়ার খবরটাও ভক্তদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আবেগী হয়ে পড়েন এ নায়িকা। মা হতে চলার খবর শুনে ওই মুহূর্তের অনুভূতির কথা জানিয়ে পরীমনি বলেন, ‘তখন মনে হচ্ছিল আমার দুটো ডানা গজিয়েছে। আমি সত্যি সত্যি পরী হয়ে গেছি। আমি উড়ে যাচ্ছি সাদা মেঘের পালের সঙ্গে। পৃথিবীটাকে এক টুকরো স্বর্গ মনে হচ্ছিল তখন!’

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন পরীমনি। এগুলো হলো ‘মা’ ও ‘কাগজের বউ’। এ ছাড়া তার হাতে রয়েছে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। সন্তান হওয়ার পর এই সিনেমাটি সম্পন্ন করবেন নায়িকা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT