Wednesday 05 August 2026,

এমন নির্বোধ সিদ্ধান্ত আর নিয়েন না: শহীদ আফ্রিদি

প্রকাশিত : 05:02 PM, 16 June 2022 Thursday 423 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তানে। সিরিজে দুর্দান্ত খেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান।

আর সে সিরিজ দিয়ে অভিষেক ঘটেছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসের। তবে সিনিয়র খেলোয়াড়দের ধারেকাছেও ছিল না তার পারফরম্যান্স।

সিরিজে দুই ইনিংসে ব্যাটিং করে মাত্র ৬ রান করেছেন হারিস।

অনুজ্জ্বল অভিষেকের জন্য হারিসের সমালোচনা চলছে পাকিস্তান সমর্থকদের মধ্যে।

তবে হারিসের কোনো সমালোচনা করে নির্বাচকমণ্ডলীকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

প্রধান নির্বাচককে আফ্রিদি বলেছেন, ‘এমন নির্বোধ সিদ্ধান্ত আর নিয়েন না।’

পাকিস্তানের ঘরোয়া লিগে তেমন একটা সময় ব্যয় করেননি মোহাম্মদ হারিস। অভিজ্ঞতার ঝুলিও বড় করা হয়নি তার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে পেশওয়ার জালমির হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন শুধু।

আর এরইমধ্যে ঢুকে পড়লেন পাকিস্তানের জাতীয় দলে।

সে বিষয়ে সামনে এনে স্থানীয় টিভি চ্যানেল সামা টিভিতে এক সাক্ষাৎকারে বুমবুম আফ্রিদি বলেছেন, ‘এটি নির্বাচকদের নির্বোধের মতো সিদ্ধান্ত ছিল।আমি (পিসিবি চেয়ারম্যান) রমিজ রাজাকে কিছু বলব না, তবে মোহাম্মদ ওয়াসিম (প্রধান নির্বাচক) যদি শুনে থাকেন, তাহলে বলব যে, এমন সিদ্ধান্ত আর নিয়েন না। আপনি ওয়ানডে ক্রিকেটের জন্য এমন খেলোয়াড়দের কেনো নিচ্ছেন যে কিনা দুইটি টি-টোয়েন্টি ম্যাচে পারফর্ম করেছে। জাতীয় দলে ডাক পাওয়া কি এখন এতোই সহজ? হ্যা, যদি তার পারফরম্যান্সের ভিত্তিতে তাকে নেওয়া হয়, তবে তো তাকে টি-টোয়েন্টি দলে নেওয়া উচিত।’

তবে দলে সম্ভাবনাময় তরুণদের আধিক্য বাড়ানোয় সহমত দেন আফ্রিদি। কিন্তু তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে পরখ করে নেওয়াও দরকার বলে জানালেন এ সাবেক তারকা।

শহীদ আফ্রিদি বলেন, ‘তরুণদের দলে নেওয়ার ক্ষেত্রে আমারও কোনো না নেই।তবে তার আগে তাদের ঘরোয়া ক্রিকেটে খেলতে দিন। আপনার দলে সরফরাজ ও রিজওয়ান আছে। এমন নয় যে রিজওয়ানের ক্যারিয়ার শেষ তাই নতুন কাউকে প্রয়োজন।’

তথ্যসূত্র: প্রোপাকিস্তানি ডট পিকে

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT