Wednesday 23 September 2026,

‘ভালো কিছু হবে না’, পশ্চিমাদের ল্যাভরভের সতর্কতা

প্রকাশিত : 11:04 PM, 9 June 2022 Thursday 230 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রুশ গণমাধ্যম রোশিয়া ২৪-কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেছেন, পশ্চিমাদের বোঝা উচিত ইউক্রেনকে অস্ত্র দিলে এবং সামরিক দিকে উদ্ধুদ্ধ করলে ভালো কিছু হবে না।

বৃহস্পতিবার আর্মেনিয়া সফরে যান ল্যাভরভ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বলেছেন, তিনি আশা করেন ইউক্রেন পশ্চিমাদের দিকে আর অস্ত্রের জন্য চেয়ে থাকবে না।

তাদের এরকম চিন্তাভাবনা অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল এবং মিডিয়ায় এসব বিষয় ছড়িয়ে তাদের সেনাদের উজ্জীবিত রাখার বিষয়টি বন্ধ করা উচিত ছিল, যোগ করেন ল্যাভরভ।

পশ্চিমাদের হুশিয়ারি দিয়ে ল্যাভরভ বলেন, তাদের বোঝা উচিত কিয়েভকে সামরিক দিকে উদ্ধুদ্ধ করলে এটি ভালোর দিকে নিয়ে যাবে না।

এছাড়া ইউক্রেনের আটকে থাকা শস্য নিয়েও কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি দাবি করেছেন, ইউক্রেন সমুদ্র থেকে মাইন না সরিয়ে খাদ্য শস্য রপ্তানি বিলম্ব করছে।

ল্যাভরভ বলেন, সমুদ্র থেকে অবরোধ তুলে নেওয়া (মাইন সরানো), বিদেশী জাহাজ বের হতে দেওয়া এবং জাহাজ দিয়ে শস্য অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি ‘সহজ’ হওয়া উচিত।

ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী এক মাস যাবত বলছে, প্রতিদিন নিরাপদ করিডোর ঘোষণা করছে, যেটি কোনো শর্ত ছাড়া, বাধা ও বিপদ ছাড়া যে কোনো জাহাজ ব্যবহার করতে পারবে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রপ্তানি শুরু করার আগে ‘তারা কার্যকর নিরাপত্তার গ্যারান্টি’ চায়। তাদের আশঙ্কা এরকম করিডোর রাশিয়া হামলা করার জন্য ব্যবহার করতে পারে।

সূত্র: বিবিসি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT