Friday 07 August 2026,

কমলাকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন!

প্রকাশিত : 05:01 AM, 18 March 2022 Friday 458 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মুখ ফসকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মঞ্চে তার স্ত্রী জিল বাইডেনও উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভুল করেন বাইডেন। তবে স্বামী ডগ এমহফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস।

সামাজিক মাধ্যম টুইটারে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা যায়, মঞ্চে আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকরা। ভিডিওতে দেখা গেছে, দর্শকের আসন থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দেন। এরপর হাসির রোল পড়ে যায় রুমের ভেতর।

ঘটনাচক্রে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের মুখ ফসকানো রোগ নিয়ে মজা করতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়েছেন হ্যারিসের স্বামী ডগ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT