Saturday 08 August 2026,

৩০ কেজি লেহেঙ্গা থেকে খরগোশের কামড়, শকুন্তলা হতে আরও যা করেছেন সামান্থা

প্রকাশিত : 10:06 PM, 15 April 2023 Saturday 268 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কালিদাসের শকুন্তলার উপর ভিত্তি করে বানানো হয়েছে ছবি ‘শকুন্তলা’। দক্ষিণ ভারতের এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। অন্যদিকে দেব মোহন অভিনয় করেছেন রাজা দুষ্মন্তের চরিত্রে। ছবিটিতে কালিদাসের শকুন্তলা সাজতে গিয়ে বেশ কষ্ট করতে হয় সামান্থাকে।

শুক্রবার ছবিটি মুক্তি পায়। তার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সামান্থা জানান এই ছবির শ্যুটিংয়ের তার কষ্টের কথা। তিনি জানান ছবিটিতে অভিনয় করতে গিয়ে অ্যালার্জিতে অসুস্থ হওয়া থেকে শুরু করে খরগোশের কামড়ও খেতে হয়েছে তাকে।

সামান্থা জানান, চরিত্রের জন্য তাকে ফুলের মালা পরতে হতো। বাহুতে, গলায়, হাতে ফুলের মালা পরতে হতো। সেই ফুল থেকে অ্যালার্জি হতো তার। সামান্থা এ বিষয়ে বলেন, ‘আমি কোনও অভিযোগ, অনুযোগ ছাড়াই সারাদিন শুটিং করতাম। সন্ধ্যার পর থেকে আমার পুরো হাতে ফুলের দাগ দেখা যেত। টানা ৬ মাস ওই দাগ ছিল। মনে হতো, যেন হাতে ফুলের ট্যাটু করিয়েছি। আমি তার উপরই মেকআপ লাগিয়ে শুট করেছি। কেউ এটাকে সারাতে পারেনি। তারপর অবশ্য ধীরে ধীরে চলে গেছে সেই অ্যালার্জি।’

কেবল ফুল থেকে অ্যালার্জি নয়, অভিনেত্রীকে এই সময় রীতিমত খরগোশের কামড় খেতে হয়েছে। ছবির জন্য খরগোশের সঙ্গে শুটিং করতে হয়েছে তাকে। আর তখনই একটি খরগোশ তাকে কামড় বসিয়ে দেয়।

এর বাইরে ৩০ কেজির লেহেঙ্গা পরে শুট করতে হয় তাকে! সামান্থা বলেন, ‘নীতা লুল্লা ম্যাম কিছু সুন্দর পোশাক বানিয়েছিলেন। একটি গানে আমায় দারুণ একটি লেহেঙ্গা পরতে হয়। আমার নাচের কথা মাথায় রেখে উনি কিছু ভারী আর কিছু হালকা লেহেঙ্গা বানান। শেষ পর্যন্ত আমি একটা ৩০ কেজির লেহেঙ্গা পরে নাচ করেছি।’

ছবিটি পরিচালনা করেছেন গুণশেখর। দেব মোহন, সামান্থা ছাড়াও অভিনয় করেছেন অদিতি বালান, মোহন বাবু, গৌতমী, মাধু, প্রমুখকে। আরেক দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাও অভিনয় করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT