Wednesday 05 August 2026,

১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে

প্রকাশিত : 09:40 AM, 3 April 2025 Thursday 207 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদের আগে প্রথম সাড়া ফেলে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি। এরপর আসে সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন-৩ সিনেমার ‘কন্যা’ গানটি। এ গান নিয়েও চলে আলোচনা। গান দুটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। কখনো ১, আবার কখনো ২ নম্বর অবস্থানে। ঈদের পর চিত্রটা পাল্টেছে। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। শাকিব খানের সঙ্গে এ গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আর ‘কন্যা’ আছে ৩ নম্বরে। এ ছাড়া ‘দ্বিধা’ গানটি বুধবার রাতে ছিল ৭ নম্বরে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবির ছাড়পত্র পাওয়ার আনন্দ উপহার হিসেবে ‘চাঁদ মামা’ গানের টিজার মুক্তি দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান।

‘চাঁদ মামা, চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে
টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। কয়েক ঘণ্টার মধ্যেই গানের টিজার চলে আসে ফেসবুক রিলস থেকে ইউটিউব ট্রেন্ডিংয়েও। এরপর ২৮ মার্চ পুরো গানটি প্রকাশ পায়। প্রীতম হাসানের কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান গতকাল সন্ধ্যায় বলেন, ‘এই গান কিন্তু ২০১৭-১৮ সালে বানিয়েছিলাম। ‘বরবাদ’–এর নির্মাতার (মেহেদী হাসান) সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন গানটি শোনাই। প্রথম শোনাতেই তিনি গানটি পছন্দ করেন। সিনেমায় শাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখেই পুরোনো এ গানের কথা মাথায় আসে। শাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও গানটি বেশ পছন্দ করেছেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি।’

শাকিবের ‘চাঁদ মামা’ এল, সঙ্গে আবেদনময়ী নুসরাত
‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে
‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে
ট্রেন্ডিংয়ে ২ নম্বরে আছে ‘ঈদ মোবারক’ শিরোনামের গান, যেটি গেয়েছেন সাথি খান। সেরা দশে থাকা বাংলাদেশি গানের তালিকায় আছে ‘ও রূপসী কন্যারে’, ‘এল খুশির ঈদ’।
গত বছর ‘তুফান’ সিনেমায় প্রীতমের গাওয়া ‘লাগে উরাধুরা’ গানটিও জনপ্রিয়তা পেয়েছিল।

সে গানের সঙ্গে পর্দায় নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এই গানও জনপ্রিয়তা পাবে। বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে ‘চাঁদ মামা’ গানটির ভিউ ছাড়িয়েছে ৪৪ লাখ, প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ছাড়িয়েছে ৩৩ লাখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT