মঙ্গলবার ০৫ মে ২০২৬, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী!

প্রকাশিত : ০৬:৫০ পূর্বাহ্ণ, ২০ অক্টোবর ২০২৫ সোমবার ৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

একটি মন্তব্য করেই তোলপাড় সৃষ্টি করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন তিনি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস, অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা, মা হচ্ছেন সোনাক্ষী?
নতুন বাড়িভাড়া নির্ধারণে ৮৯ শতাংশ শিক্ষক উপকৃত হবেননতুন বাড়িভাড়া নির্ধারণে ৮৯ শতাংশ শিক্ষক উপকৃত হবেন
সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হওয়ায় নেটিজেনদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না। এই প্রসঙ্গে সোনাক্ষী নিজেই মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।’

সোনাক্ষী ব্যাখ্যা করেন, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন, আর সেটিই ভুলভাবে সংবাদে প্রকাশিত হয়েছে। এর আগে, ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামী জাহিরের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাক্ষী। মূল আয়োজনের প্রবেশপথে এগোতে গিয়ে জাহির মজা করে বলেন, ‘দেখো, সামলে’, এবং সোনাক্ষী সেই মুহূর্তে হেসে ফেলেন। ওই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা শুরু হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT