Saturday 08 August 2026,

হঠাৎ ‘গট ম্যারিড’ স্ট্যাটাসে বিভ্রান্ত ভক্তরা, যা জানালেন অপু বিশ্বাস

প্রকাশিত : 08:09 AM, 14 August 2023 Monday 207 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলকালাম কাণ্ড ঘটে গেল আজ দুপুরে। বেলা ৩টা ৪৫ মিনিটে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল।

ঘটনার বিস্তারিত জানতে কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। আসলে ফেসবুকের কিছু তথ্য আপডেট করার সময় এটি ঘটেছে। যখন বুঝতে পেরেছি এমন হয়েছে সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি।’

অবশ্য অনেকেই আবার ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে।

শাকিব খান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। সেই সূত্রে নিজের স্পাউজ হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। এমনটাও মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অপু বিশ্বাস। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

সংবাদমাধ্যমকে তখন তিনি জানান, ‘করেন কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT