Monday 10 August 2026,

সৌদির প্রশংসায় পঞ্চমুখ রোনালদো

প্রকাশিত : 06:49 PM, 24 May 2023 Wednesday 198 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ক্লাব আল নাসের। দলের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বেশি ২০ কোটি মার্কিন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৮ বছর বয়সি রোনালদো। তারপর থেকে আল নাসেরের হয়ে গতকাল পর্যন্ত ১৪টি গোল করেছেন পর্তুগিজ তারকা।

এদিন ম্যাচ শেষে সৌদি আরবের একটি টিভি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদি লিগ আরও ভালো হচ্ছে। আগামী বছর এটা আরও ভালো হবে।’

রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবের লিগ ধীর ধীরে বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি হয়ে উঠবে। তবে এজন্য সময় লাগবে, ভালো খেলোয়াড় লাগবে, পর্যাপ্ত অবকাঠামো লাগবে।’

বিশ্বের অন্যতম সেরা এই তারকা ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশ হিসেবে সৌদি আরবের অনেক সম্ভাবনা। সৌদি আরবের জনগণ দুর্দান্ত। তাই আমি মনে করি, এই লিগও একসময় দারুণ একটা লিগ হয়ে উঠবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT