Friday 25 September 2026,

সিলেটকে শিরোপা উপহার দিতে যে একাদশ নিয়ে খেলছেন মাশরাফি

প্রকাশিত : 06:47 PM, 16 February 2023 Thursday 215 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে সিলেট।

বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়। ইমরুলের চাওয়া থাকবে তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।

মাশরাফির নেতৃত্বে বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর কুমিল্লার পরে রংপুরকেও শিরোপা উপহার দেন মাশরাফি।

সিলেট: তৌহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি, মঈন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT