Saturday 08 August 2026,

সালমান খানকে নিয়ে নতুন যে ইঙ্গিত দিলেন শেহনাজ গিল

প্রকাশিত : 04:19 PM, 21 April 2023 Friday 206 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শেহনাজ গিল বিগ বস ১৩-র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। খুব কম প্রতিযোগিই আছেন যারা শেহনাজ গিলের মতো ভালোবাসা অর্জন করেছেন। সেই থেকে শোর হোস্ট সালমান খানেরও খুব কাছের সম্পর্ক তার। সেই তার হাত ধরেই এবার ডেবিউ করবেন বলিউডে।

শুক্রবারই মুক্তি কিসি কা ভাই কিসি কি জান ছবির।

একাধিক সাক্ষাৎকারে সালমানকে নিজের মেন্টর হিসেবে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, তিনি খুব শ্রদ্ধা করেন। সালমানও ছোট বোনের মতো নানা পরামর্শ দেওয়ার সুযোগ ছাড়েন না। তবে শেহনাজকে সেই নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘খুব একটা ফারাক নেই। বিগ বসে যেমন বাস্ত জীবনে তেমনই। তার ব্যক্তিত্বই আসলে আলাদা। তিনি উপদেশ দেন, কিন্তু বিনামূল্যে নয়। আপনি চাইলেই তিনি পরামর্শ দেবেন। এবং ভালো পরামর্শই দেবেন।’

এই যেমন কপিল শর্মার শোতেই যখন ছবির প্রচারে গিয়েছিলেন ছবির গোটা টিম তখন সালমান শেহনজাকে দেখিয়ে বলে ওঠেন, ‘ইন্টারনেটে সবাই সিডনাজ সিডনাজ করছে এখনো। কিন্তু আমি বলব এগিয়ে যাও জীবনে। সিড থাকলেও এটাই চাইত। তুমি বিয়ে করে সুখে সংসার কর। এক জায়গায় পরে থাকলে তো চলবে না।’ এর আগে ট্রেলার লঞ্চের দিনও শেহনাজকে মুভ অন করার পরামর্শ দিয়েছিলেন সালমান।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে শেহনাজ আরও জানান, রিয়া কাপুরের ছবিতে ইতোমধ্যেই কাজ করে ফেলেছেন তিনি। রাধিকা আপ্তের মতো নারীকেন্দ্রিক ছবিতে কাজ করার ইচ্ছে রয়েছে তার। সঞ্জয় লীলা বনশালি, ইমতিয়াজ আলিদের সঙ্গে কাজ করতে চান।

বলিউডে এই প্রথম সিনেমা হলেও পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে তাকে আগেই দেখা গেছে। বছরখানেক আগেই এসেছিল হসলা রাখ। শেহনাজ জানালেন তিনি এই মুহূর্তে পঞ্জাবি বা বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন না, কিন্তু এমন স্ক্রিপ্ট চান যা তার হৃদয়কে ছুঁয়ে যাবে।

প্রথম ছবিতেই ভাইজানের সঙ্গে কাজের প্রসঙ্গে শেহনাজের বক্তব্য, ‘আমি শুধু সালমান স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমি তা করেছি। সবাই বলে, ‘সালমান খান। তার সঙ্গে কাজ করতে চাই’। আমারও এরকমটাই ছিল। তার অধীনে কাজ করা হোক বা তার পিছনে, কিংবা তার পাশে দাঁড়ানো হোক বা সামনে। আপনি সালমান খানের সেটে আছেন সেটাই বড় কথা। তবে এরপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরের রাস্তাটা আমাকে কিন্তু একাই হাঁটতে হবে। করে দেখাতে হবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT