মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

প্রকাশিত : ১০:২৯ পূর্বাহ্ণ, ১৭ আগস্ট ২০২৪ শনিবার ১৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেপালে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। মিশনে বাংলাদেশ দলে আছেন ২৩ ফুটবলার। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফুটবলার, কোচিং স্টাফ ও বাফুফে কর্মকর্তা মিলিয়ে মোট ৩০ জনকে সাথে নিয়ে ঢাকা ছাড়ে ফ্লাইটটি। আসরে স্বাগতিক নেপালসহ অংশ নেবে মোট ছয়টি দল।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। অপরদিকে ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে সবগুলো ম্যাচই বিকেল চারটায় দশরথ স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২০ আগস্ট। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে।

উল্লেখ্য, ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT