রবিবার ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফে খেলার জন্য ভারতীয় ভিসা পাবে পাকিস্তান

প্রকাশিত : ১০:৪৮ অপরাহ্ণ, ৭ জুন ২০২৩ বুধবার ২০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য পাকিস্তান ফুটবল দলকে ভারত সরকার ভিসা দেবে কিনা- এ নিয়ে অনিশ্চয়তা ছিল।

তবে সেই অনিশ্চিয়তা কেটে গেছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলার জন্য পাকিস্তান দলকে ভিসা দেবে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাদের সরকারের সবুজ সংকেত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীসহ দুই অতিথি দল কুয়েত ও লেবানন অংশ নেবে।

আটবারের চ্যাম্পিয়ন ভারতের প্রথম ম্যাচ ২১ জুন পাকিস্তানের বিপক্ষে। এ-গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নেপাল ও কুয়েত।
বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান, মালদ্বীপ ও লেবানন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT