Thursday 19 November 2026,

সাকিব-তামিমকে ছাড়িয়ে বিশ্বকাপে মুশফিকের রেকর্ড

প্রকাশিত : 08:19 AM, 20 October 2023 Friday 212 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের এই দুই তারকাকে ছাড়িয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার ভারতের পুনেতে বিশ্বকাপের স্বাগতিক কোহলিদের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন ২৫৬ রান করেও ৭ উইকেটে হেরে যায় টাইগাররা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। অধিনায়ক সাকিব না থাকায় সুবিধা হয়েছে মুশফিকুর রহিমের। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড ৩৩টি ম্যাচ খেলেন।

মুশফিক থেকে ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বকাপে সাকিব খেলেছেন ৩২টি ম্যাচ।

বিশ্বকাপের এবারের দলে সুযোগ না পাওয়া তামিম ইকবাল খেলেছেন ২৯টি ম্যাচ। দেশের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৪টি ম্যাচ।

তবে বিশ্বকাপে রেকর্ড ৪৬টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। ৪৫ ম্যাচ খেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪০টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকান দুুই লিজেন্ডস মাহেলা জয়াবর্ধনে ও মুত্তিয়া মুরালিধরান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT