Thursday 24 September 2026,

সাকিবের মামলার বিষয়ে যা বললেন রকিবুল

প্রকাশিত : 08:34 AM, 29 August 2024 Thursday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সংসদও ভেঙে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মারা যান। এ ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম সাকিবকে আসামি করে মামলা করেন।

এ কারণে জাতীয় দলে সাকিবের ভবিষ্যত নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে বিসিবির নতুন সভাপতি জানিয়েছেন, আপাতত তার খেলায় কোনো বাধা নেই। এমন অবস্থায় সাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

বুধবার মিরপুরে সাকিব ইস্যুতে রকিবুল বলেন, ‘অবশ্যই আমি ক্রিকেটার হিসেবে সাকিবের পাশে থাকব। এজন্যই থাকব, (তার বিরুদ্ধে) মামলা হতেই পারে। মামলা হওয়া মানেই এটা ম্যাটার করে না যে আমি অপরাধী। ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি নতুন কমিটিকে, তারা বলেছে দরকার হলে আইনগত সহায়তাও দেবে।’

একইদিন সাকিবকে গ্রেফতারের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেফতার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার করতে না যায়।’

এ ছাড়া সাকিবের খেলা চালিয়ে যাওয়া নিয়ে গতকাল বিসিবি সভাপতি ফারুক বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT