Sunday 09 August 2026,

সাইফকে কুপিয়ে পালাচ্ছেন যুবক, ফাঁস হলো ছবি

প্রকাশিত : 07:57 AM, 17 January 2025 Friday 129 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর যে যুবক হামলা করেছিলেন তার ছবি প্রকাশ করেছে ভারতের মুম্বাই পুলিশ। ছুরিকাঘাত করে কীভাবে অভিযুক্ত বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ তাকে খুঁজছে। মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় তাকে দেখা যায়। তার পরিচয়ও জানা যায়নি।

সংবাদসংস্থা পিটিআই যে ভিডিওটিতে প্রকাশ করেছে তাতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে একটি ব্যাগ ছিল। ঘটনাটি তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখা। ইতিমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে।

গতকাল বুধবার গভীর রাতে সাইফের ওপর হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিক বার কোপ মারেন। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা হয়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত বিপদমুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT