Wednesday 26 August 2026,

সকালে ঢাকা পৌঁছে দুপুরেই অনুশীলনে সাকিব

প্রকাশিত : 05:06 PM, 27 February 2023 Monday 221 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাকিবকে ছাড়াই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। আজ সকাল ৭ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব। সকালে ঢাকা এসে দুপুরেই মাঠে চলে আসেন সাকিব।

মাঠে এসেই সাকিব নতুন করে ফেরা পুরনো হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে হাত মেলান। পরে ওয়ার্মআপ শুরু করেন। ওয়ার্মআপ শেষে ইনডোরের তিন নম্বর নেটে করলেন ব্যাটিং অনুশীলন। একই মাঠের এক নম্বর নেটে তখন ব্যাটিং করছিলেন তামিম। একই মাঠে দুইজন অনুশীলন করলেও সাকিব-তামিমকে কেউ কথা বলতে দেখেননি। তামিম বিরতি নিলেও সাকিব নেট পরিবর্তন করে আবারো ব্যাটিংয়ে নামেন।

দিন কয়েক আগে ক্রিকবাজে দেওয়া বিস্ফোরক এক সাক্ষাতকারে সাকিব-তামিমের বিরোধ প্রকাশ্যে নিয়ে আসেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এই দুজনের বিরোধের কারণে ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে গেছে বলে জানান তিনি। নিজেদের দ্বন্দ্বের কথা অস্বীকারও করে তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মাঠে তাদের সম্পর্ক ঠিক, বাইরের সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে চান না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT