Tuesday 04 August 2026,

শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, কী বললেন অভিনেত্রী

প্রকাশিত : 10:06 PM, 8 April 2023 Saturday 232 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তবে এবার তার বৈবাহিক জীবন নিয়ে নয়, নিজের সাধের জিম নিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী। আর সেটা নিয়েই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থ প্রতারণার।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বছর দুয়েক আগে মধ্যগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই শুরু হয় গণ্ডগোল। যা গড়িয়েছে থানা পর্যন্ত।

শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন নাকি সেই জিমে ঝুলছে তালা। এমনকি সম্প্রতি এই জিমের তরফ থেকে বিজ্ঞাপনও দেয়া হয়। যেখানে বলা হয়ে, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবে জিমে ভর্তি নেয়া হবে। এই অফার পেয়ে অনেকেই জিমে ভর্তি হন।

অভিযোগকারীরা থানায় জানিয়েছে, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরেই দোল উৎসবের জন্য জিম বন্ধ হয়, এরপর এখনও আর খোলেনি। অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছেন।

এ নিয়ে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রায় ছয় মাস ধরে এই জিমের সঙ্গে যোগাযোগ নেই আমার। কাজ নিয়ে খুবই ব্যস্ত। তবে যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময় মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে, ওদিকে সময় দিতে পারছি না।’

শ্রাবন্তীর কথায়, এপ্রিল মাসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT