Tuesday 25 August 2026,

শেখ হাসিনার দেশত্যাগের পর যে প্রতিক্রিয়া জানালেন ক্রিকেটাররা

প্রকাশিত : 10:15 AM, 6 August 2024 Tuesday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হল শেখ হাসিনাকে। গতকাল সোমবার (৫ আগস্ট) দেশত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আনন্দ-উৎসব শুরু হয়।

এই আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। জাতীয় দলের পেসার এবাদত হোসেন যেমন নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা।

ওদিকে লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা আফিফ হোসেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে সম্মান জানিয়েছেন। ফেসবুক পোস্টে বাংলাদেশের পতাকা ও স্যালুটের ইমোজি ব্যবহার করেছেন।

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন।’

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও ফেসবুকে আনন্দ উদযাপন করেছেন। লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT