Thursday 05 November 2026,

শুরু হচ্ছে নতুন সিনেমা ‘রাজকুমার’, শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী

প্রকাশিত : 08:17 AM, 25 November 2023 Saturday 203 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেশ আগে আমেরিকায় ‘রাজকুমার’ নামে একটি সিনেমার মহরত করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। ওই সময় ঘোষণা দেওয়া হয় সিনেমাটিতে অভিনয় করবেন মার্কিন এক অভিনেত্রী। নাম কোর্টনি কফি। প্রযোজকও ছিলেন আমেরিকান প্রবাসী এক বাংলাদেশি। পরিচালনার দায়িত্ব পান হিমেল আশরাফ। কিন্তু তখন সিনেমাটির শুটিং তখন আর হয়নি।

অবশেষে চলতি বছরের মাঝামাঝি নতুন ঘোষণা আসে এ সিনেমা নিয়ে। বদলে যায় যায় প্রযোজক। ঈদের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান ‘রাজকুমার’ প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নেন। তবে নায়ক, নায়িকা ও পরিচালক পরিবর্তন হয়নি। অবশেষে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে ১০ ডিসেম্বর।

আমেরিকা থেকে নায়িকাও আসবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘প্রযোজক শ্রদ্ধেয় আরশাদ ভাইয়ের ইচ্ছাতেই আমরা পাবনা থেকে শুটিং শুরু করছি। আগামী রোজার ঈদে মুক্তির টার্গেট করে নির্মিত হচ্ছে। পাবনায় টানা ১৩ দিন শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। এরপর ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরে শুটিং হবে। বাংলাদেশে শুটিং শেষ করে সিনেমার বাকি অংশের কাজ হবে আমেরিকায়। সেখানে ২০/২৫ দিন শুটিং করা হবে।

এদিকে শাকিব খান সম্প্রতি ভারতে অনন্য মামুনের পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি সিনেমার শুটিং করেছেন। নাম ‘দরদ’। শিগগিরই এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT