Tuesday 04 August 2026,

শুধু মানুষ হাসিয়ে ৪০০ কোটি টাকার মালিক তিনি

প্রকাশিত : 09:22 AM, 3 April 2025 Thursday 133 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জীবনের প্রথম আয় ছিল ৫০০ টাকা। খুব সাধারণ এক পরিবার থেকে উঠে এসে ভারতের শোবিজের সেরা তারকাদের একজন হয়ে উঠেছিলেন এই বিখ্যাত কমেডিয়ান ও সঞ্চালক। বর্তমানে ৪০০ কোটি টাকার মালিক তিনি। শুধু তা-ই নয়, ভারতে ছোট পর্দার যত তারকা রয়েছেন, তাঁদের সবার চেয়ে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন কপিল শর্মা। আজ এ তারকার জন্মদিন।
১৯৮১ সালের ২ এপ্রিল মাসে ভারতের অমৃতসরে জন্ম কপিলের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। কপিলের মা–বাবা দুজনই চাইতেন তাঁদের পুত্রের স্বপ্ন পূরণ হোক।
২০০১ সালে মুক্তি পাওয়া সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ নামের ছবির শুটিং হয়েছিল অমৃতসরে। অনিল শর্মা পরিচালিত এই ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনু বর্মা। বাবার নির্দেশে ‘গদর’ ছবির সেটে ঘোরাফেরা করা শুরু করেন কপিল। ‘গদর’ ছবিতে একটি দৌড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন কপিল। কপিল জানান, তিনুর কাছে চড়ও খেয়েছিলেন তিনি। এরপর ‘গদর’-এর সেট থেকে কপিলকে বের করে দিয়েছিলেন তিনু।

তিনু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কপিলকে বলছিলাম এক দিকে দৌড়নোর জন্য। কিন্তু ও অন্য দিকে দৌড় দিয়েছিল। পরে আবার কপিলের জন্য শট নিতে হয়েছিল। আবার অন্য দিকে দৌড়েছিল কপিল। খুব রাগ হয়েছিল তখন। ওর গালে চড় মেরে সেট থেকে বের করে দিয়েছিলাম আমি।’

২০০৭ সালে কমেডি শোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন কপিল। ১০ লাখ টাকা পুরস্কারও পান তিনি। এরপর রাতারাতি খ্যাতি পেয়ে যান। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিযোগী হিসেবে অংশ নেন কপিল। প্রতিটি প্রতিযোগিতায় জেতেন তিনি। ২০১৩ সাল থেকে হাস্যকৌতুকে মোড়া অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন কপিল। সঞ্চালনার পাশাপাশি সেই শোর সহপ্রযোজনাও করেন তিনি।

একসময় তাঁর পারিশ্রমিক দেখে খানরাও নাকি ঈর্ষা করতেন। কিন্তু মাঝখানে বড় সংকট নেমে আসে জীবনে। যত দ্রুত উত্থান, তার চেয়েও দ্রুত পতনের দিকে এগিয়ে যান কপিল।
পুলিশ কনস্টেবল বাবার সন্তান কপিলকে চোখের মণি বানিয়েছিলেন অগুনতি ভক্ত। কিন্তু পরপর কিছু ঘটনায় রাতারাতি ভিলেনে পরিণত হন। শোর রেটিং পড়ছে হু হু করে। সনি বাধ্য হয়েছে কপিল শর্মা শোর পাশাপাশি আরও একটি কমেডি শো চালু করতে। কপিল নিজে মানসিক চাপের কারণে শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছিলেন। নিতে হয়েছিল হাসপাতালে। কপিল সবচেয়ে বড় ধাক্কা খান সহশিল্পী সুনীল গ্রোভার ও আলী আসগর অভদ্র আচরণের অভিযোগ তুলে কপিল শর্মার শো থেকে বেরিয়ে গেলে। এই শোয়ে কপিলের সমানতালে জনপ্রিয় ছিলেন সুনীল, আসগরের নানি চরিত্রটিও মন জিতেছিল টিভি দর্শকের। পরে সুনীল বেরিয়ে গিয়ে সামাজিক মাধ্যমে বড় একটি খোলাচিঠি লেখেন।

যেখানে তারকা হয়ে ওঠা কপিলকে নিজের অতীত ভুলে না যেতে, মাটিতে পা রাখতে পরামর্শ দেন। জনপ্রিয় এই টিভি তারকা কপিলের অপেশাদার আচরণে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আর সেটে কেনই–বা বারবার অসুস্থ হয়ে পড়ছেন? অনেকের মতে, তাঁর জনপ্রিয় টিভি শোর টিআরপি ধীরে ধীরে কমে যাওয়ার চাপ নিতে পারছেন না। অনেকের মতে স্নায়ুচাপে ভুগছিলেন এই সঞ্চালক। আবার অনেকের ধারণা, এর পুরোটাই নাটক। পেছনে আছে কপিলের বেহিসেবি জীবনযাপন। খ্যাতির মোহে মাথা ঘুরে গিয়েছিল তাঁর।

এরপর আবার ফিরে আসেন কপিল। ফেরেন দাপটের সঙ্গেই। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও পা রাখেন কপিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কিস কিস কো প্যার করু’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় কপিলকে। এরপর ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’ ও ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি ২’ নামে একটি ইংরেজি ছবিতে রেড চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কপিল। ছোট পর্দায় তাঁর শো এত জনপ্রিয়তা পেয়ে যায় যে ওটিটি প্ল্যাটফর্মেও কপিলের শোর সম্প্রচার শুরু হয়। শুধু তা–ই নয়, প্রতিটি পর্ব সঞ্চালনা করে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা আয় করেন কপিল। মুম্বাইয়ের অন্ধেরিতে ৩০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট আছে কপিলের। বর্তমানে ভারতে বিনোদনজগতের সঙ্গে যুক্ত যে তারকারা সবচেয়ে বেশি কর দিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কপিল। ‘ফরচুন ইন্ডিয়া’ সূত্রে জানা যায়, গত বছর (২০২৪ অর্থবছরে) ৩০ কোটি টাকা কর দিয়েছেন কপিল। বর্তমানে কপিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT