Friday 25 September 2026,

শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হচ্ছেন কে

প্রকাশিত : 04:55 PM, 28 June 2025 Saturday 128 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার পেছনে ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্বে’ বিশ্বাসী নন বলে উল্লেখ করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেওয়া হয়েছিল। শান্তর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপও করা হয়নি। এর মধ্য দিয়ে তিন অধিনায়ক যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ।

নাজমুল শান্ত ছিলেন টেস্ট অধিনায়ক, মেহেদী মিরাজ ওয়ানডের দায়িত্ব পেয়েছিলেন। তার আগে লিটন দাসকে দেওয়া হয়েছিল টি-২০’র নেতৃত্বভার। শান্ত টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এখন নতুন কাউকে অধিনায়ক করতে হবে বিসিবির।

ওই লড়াইয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন মেহেদী মিরাজ। টেস্ট ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার তিনি। ব্যাটে-বলে ভালো করছেন। ওয়ানডের নেতৃত্ব পাওয়ায় টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বে থাকতে পারেন মিরাজ। লিটনকে রাখা হতে পারে কেবল টি-২০ ফরম্যাটে।

অবশ্য লিটন দাসকেও টেস্টের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। কারণ ওয়ানডে দলে তার জায়গা পাকা না হলেও টেস্টে রান পাচ্ছেন তিনিও। এক্ষেত্রে মিরাজকে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার।

তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শান্ত টেস্ট নেতৃত্বে ভালো করছিল। এখন ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজ এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে। তবে মিরাজই এগিয়ে। অধিনায়ক হিসেবে সে যথেষ্ট ক্যাপাবল।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT