Thursday 23 July 2026,

শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার

প্রকাশিত : 08:56 AM, 8 July 2025 Tuesday 167 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রতিবারের মতোই আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ২০২৬ সালের ঈদ উপলক্ষে একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ। যদিও এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি।

জানা গেছে, গেল বুধবার রাতে শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক নিজেই পোস্ট করে খবরটি নিশ্চিত করেন।

এদিকে, এই ঘোষণা ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ফটো কার্ড, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার।

ফটো কার্ডে আরও দেখা যায়, মোশাররফ করিম ‘পিচ্চি হান্নান’ চরিত্রে, শাকিব খান ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে এবং মধুমিতা থাকছেন প্রধান নারী চরিত্রে।

এই তথাকথিত কাস্টিং নিয়েই প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিজের ফেসবুকে ভুয়া কার্ডটি শেয়ার করে তিনি পরিচালককে ট্যাগ করে লেখেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে নারী চরিত্রে অভিনয় করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’

তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল ব্যাপক। একজন মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত সুন্দর ও দক্ষ অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের অচল নায়িকাদের এনে পর্দায় তোলা হচ্ছে কেন? বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুশি—এরা সবাই তো ভালো অভিনয় জানেন, তবু বেকার বসে আছেন।’ আরেকজন লেখেন, ‘একদম একমত! তবে মধুমিতা কেন? কলকাতা বা বাংলাদেশে কি ভালো অভিনেত্রী নেই?’

এ বিষয়ে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দর্শকমহলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত কাস্টিংয়ে সত্যিই মধুমিতা থাকছেন কিনা, নাকি এটি নিছক গুজবেই সীমাবদ্ধ থাকবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT