Thursday 05 November 2026,

শাকিব-অপুর নতুন গুঞ্জনে যা বললেন বুবলী

প্রকাশিত : 09:29 AM, 11 June 2025 Wednesday 158 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সম্প্রতি শাকিব খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যকার ভার্চুয়াল লড়াই। কিছুদিন আগে শুরু হওয়া এই বিতর্কে নতুন মোড় নিয়েছে।

বর্তমান সময়ে দেশের সিনেমাপ্রেমীরা যখন শাকিব অভিনীত নতুন ছবি ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত, তখন ‘কিং খান’কে দেখা গেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। বরাবরই সিনেমা মুক্তির দিনে কোনো প্রিমিয়ার শো বা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকেন না শাকিব খান। অন্যদিকে, ‘তাণ্ডব’-এর অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শাকিব ছিলেন অনুপস্থিত।

এই ফাঁকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠতে। সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। ভিডিওটিতে দেখা যায়, শাকিব, অপু এবং জয় একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন—সামনের সিটে বসেন শাকিব ও জয়, আর পেছনে ওঠেন অপু। জয়ের হাতে ছিল একটি শপিং ব্যাগ।

ভক্তরা যখন ভিডিও করতে শুরু করেন, অপু বিশ্বাস হেসে তাদের দিকে তাকান। তবে শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। ধারণা করা হচ্ছে, তারা ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই গুঞ্জন উঠেছে—তবে কি আবারো এক হচ্ছেন শাকিব-অপু?

তবে সেই গুঞ্জনে পানি ঢাললেন বুবলী। মঙ্গলবার বিকেলে তিনি শাকিব খানের সঙ্গে নিজের ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি, প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন; বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষন ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না ।

তিনি আরও বলেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী।বাচ্চারা বড় হচ্ছে , তাদেরকে নেতিবাচকতা থেকে দূরে রাখুন, প্লিজ।’

সবশেষ ব্যাকেটবন্দি করে বুবলী লেখেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT