Thursday 05 November 2026,

শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল

প্রকাশিত : 08:14 AM, 15 August 2025 Friday 119 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং হ্যালো ম্যাজাগিন বাঁ-হাতি পেস অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার ও ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোকের বাগদানের খবর দিয়েছে। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড অর্জুন ও সানিয়ার আংটি বদলের একটি ছবিও প্রকাশ করেছে। তবে তাদের দু’জনের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের বিষয়ে কিছু এখনো জানায়নি।

শচীন টেন্ডুলকারের মতো অতি পরিচিত না হলেও বড় ঘরেই বিয়ে হচ্ছে অর্জুন টেন্ডুলকারের। সানিয়া ভারতের বিশিষ্ট একজন ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম কোম্পানি রয়েছে।

শচীনের হবু পুত্রবধূও একজন উদ্যোক্তা। পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের মতে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন প্রেম করছিলেন। দুই পরিবারও বিষয়টি জানতো। একেবারেই পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন করা হয়েছে।

বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের খুব কাছের সদস্য এবং অর্জুন ও সানিয়ার খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের আইপিএল ম্যাচ দেখতে একাধিকবার সানিয়া মাঠে গেছেন। সারা টেন্ডুলকারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল। দু’জন ক্রিকেট মাঠ থেকে একসঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোস্যাল মাধ্যমে। এমনকি অর্জুন, সানিয়া ও সারা একফ্রেমে বন্দী হয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT