Wednesday 19 August 2026,

লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া

প্রকাশিত : 06:21 AM, 6 September 2025 Saturday 92 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বখ্যাত ডেনিম ব্র্যান্ড লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে বলিউড তারকা আলিয়া ভাটকে। নারীদের ফ্যাশনে ওভারসাইজড সিলুয়েট, রিল্যাক্সড ফিট ও ওয়াইড-লেগড ডেনিম মূল ধারায় জায়গা করে নেওয়ার এই সময়ে ব্র্যান্ডটির এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

এ নিয়ে আলিয়া বলেন, ‘আমার কাছে একটি জিন্স কখনোই শুধু জিন্স নয়; এটি এমন কিছু, যা নিজের মতো করে বাঁচা যায়। ডেনিম আসলে নিজেকে উদযাপনের এক মাধ্যম, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের যুক্ত করে।’

আলিয়া বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং শিভ রাওয়াইল পরিচালিত অ্যাকশন ড্রামা ‘আলফা’ ছবির জন্য। এ ছাড়া তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশন্স, শিশুতোষ পোশাক ব্র্যান্ড ইড-এ-মাম্মা এবং আন্তর্জাতিক রেড কার্পেটে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ফ্যাশন জগতে নিজের প্রভাব বিস্তার করেছেন।

এদিকে, আলিয়াকে নিয়ে লেভি স্ট্রস অ্যান্ড কোর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক হিরেন গোর বলেন, ‘আলিয়া ভাট শুধু চলচ্চিত্র নয়, ফ্যাশন ও সংস্কৃতি নিয়েও আলোচনার ধারা তৈরি করেন। তার উপস্থিতি লেভিসকে নারীদের ডেনিমে আরও শক্তিশালী করবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT