Saturday 08 August 2026,

রিসিপশনের টাকায় এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’

প্রকাশিত : 10:29 PM, 30 August 2023 Wednesday 244 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় অভিনেতা চাষী আলম। নাটকের সুবাদে তিনি ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত। গত শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তার।

বিয়ের দিন জানিয়েছিলেন, ঢাকায় বড় করে রিসিপশন অনুষ্ঠান করবেন কিন্তু সেটা আর হচ্ছে না। বিয়ের রিসিপশন অনুষ্ঠান না করে সেই টাকা এতিমখানায় খাওয়াতে চাইলেন এই অভিনেতা।

স্ত্রীর সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেন চাষী আলম। তিনি বলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী। অনেক বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এ কারণে সেটা চাচ্ছি না।

অভিনেতা বলেন, আমার রিসিপশনে যে টাকাটা খরচ হতো সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এখানে আমার বন্ধু-বান্ধবরা যদি মন খারাপ করেন তাহলে কিছু করার নাই।

তিনি বলেন, আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াব। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার-পাঁচটা এতিমখানায় খাওয়াব। এছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব- যাতে তারা সেগুলো অনেক দিন ব্যবহার করতে পারে।

চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। স্বামীর সিদ্ধান্তে তিনিও অনেক খুশি। তুলতুল বললেন, ‘ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ। বরং আমি খুশিই হয়েছি।’

চাষী আলমের বিয়ের অনুষ্ঠান
ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে চাষী আলমের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT