Saturday 08 August 2026,

রাশিয়ার জবাবের অপেক্ষায় তুরস্ক

প্রকাশিত : 10:38 PM, 15 June 2022 Wednesday 241 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, কৃষ্ণ সাগরের অংশে মাইন না সরিয়েই করেই ইউক্রেন থেকে শস্য স্থানান্তরের জন্য একটি ‘নিরাপদ করিডোর’ প্রতিষ্ঠার জন্য রাশিয়ার জবাবের অপেক্ষা করছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাভুসোগলু ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য একটি সমুদ্র করিডোর তৈরি করার জন্য জাতিসংঘের এক পরিকল্পনার বিশদ বিবরণ দিয়ে বলেন, ইউক্রেনীয় বন্দরগুলোর চারপাশের মাইন সরানো ছাড়াই নিরাপদ রুট তৈরি করা যেতে পারে।

তবে এই পদক্ষেপ অবশ্য তার আগের প্রস্তাবের চেয়ে আলাদা। এর আগে রাশিয়া শস্য স্থানান্তরের জন্য কৃষ্ণসাগর থেকে মাইন সরনোর প্রস্তাব দিয়েছিল। তবে মাইন সরিয়ে ফেললে কৃষ্ণসাগর থেকে আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে বলে আশঙ্কা করেছিল কিয়েভ।

কাভুসোগলু গত সপ্তাহে আঙ্কারায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মাইন সরানোর পরিকল্পনা নিয়ে আলোচনাও করেছিলেন। কিন্তু মস্কো এবং কিয়েভের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT