Friday 21 August 2026,

রাশিয়ার সঙ্গে বেলারুশের একীকরণ নিয়ে যা বললেন পুতিন

প্রকাশিত : 05:58 PM, 1 July 2022 Friday 246 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের রাজনৈতিক চাপ রাশিয়াকে প্রতিবেশী বেলারুশের সঙ্গে একীকরণ ত্বরান্বিত করতে চাপ দিচ্ছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন যে দুই দেশকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং সৈন্যদের যুদ্ধ-প্রস্তুতি উন্নত করতে জরুরি যৌথ পদক্ষেপ নিতে হবে। তারপরই পুতিনের এই মন্তব্য সামনে এলো।

গত শনিবারই পুতিন বলেছিলেন বেলারুশে আগামী কয়েক মাসের মধ্যে শক্তিশালী ইসকান্দার মিসাইল পাঠাবে রাশিয়া। বেলারুশের নিরাপত্তা নিশ্চিতে ইসকান্দার মিসাইল মোতায়েন করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

চলমান যুদ্ধে বেলারুশকেও টেনে আনতে চায় রাশিয়া– ইউক্রেনের এমন অভিযোগের পরই পুতিন ওই ঘোষণা দিয়েছিলেন।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উসকে দিচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT