শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে পড়তে পারেন ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’

প্রকাশিত : ০৬:০৭ অপরাহ্ণ, ২০ মার্চ ২০২৩ সোমবার ২৭৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। এই মাসকে বলা হয় সুস্থ, শুদ্ধ জীবন চর্চার এক অপূর্ব সুযোগ। অন্যান্য মাসের তুলনায় এই মাস সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমন একটি মাসকে সামনে রেখে ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ নামে একটি গ্রন্থ রচনা করা হয়েছে।

বইটিতে ১২৯ জন হাদিস বর্ণনাকারী সাহাবা, তাবেঈন ও তাবে তাবেঈনের বর্ণিত হাদিস ব্যবহার করা হয়েছে। তাদের সবার নাম ও সংক্ষিপ্ত পরিচয় বইয়ে সংযুক্ত হয়েছে, যা খুবই তথ্যবহুল। ২৭টি উৎস গ্রন্থ এবং ৩১টি রেফারেন্স বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। সবগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। একজন পাঠকের কাছে পড়ার সময় বইটিকে কঠিন গবেষণা গ্রন্থ মনে হবে না কিন্তু গবেষণা করার সব উপকরণই এখানে দেওয়া আছে।

বইটির লেখক বলেন, ‘‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ নবীজীর (স) পবিত্রবাণীর শাব্দিক অনুবাদ নয়। নবীপ্রেমিক হিসেবে তার পবিত্রবাণীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সঙ্গে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।’’

হাদীস শরীফ বাংলা মর্মবাণী গ্রন্থাকারে ছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে এবং পিডিএফ বই হিসেবে ডাউনলোড করেও নেওয়া যায় (hadith.qm.org.bd)। এ ছাড়াও বইটি রকমারিতেও পাওয়া যাচ্ছে। আবার অডিও আকারেও দেওয়া আছে, যা বর্ণনা শুনতে পাওয়া যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT