যৌনকর্মীদের নিয়ে ‘নীলপদ্ম’, প্রিমিয়ার হচ্ছে নিউইয়র্কে
প্রকাশিত : 09:17 AM, 15 April 2024 Monday 163 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘নীলপদ্ম’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবিটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসব।
দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করেছেন তৌফিক এলাহী। গবেষণার বিষয় নিয়ে নিজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন এই নির্মাতা।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। রুনা খান ছাড়াও রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এই উৎসবে ঢাকা ও কলকাতায় শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। এ মধ্যে থেকে নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























