Sunday 25 October 2026,

মেসিদের নতুন কোচ মার্টিনো

প্রকাশিত : 06:09 PM, 29 June 2023 Thursday 217 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এমএলএস সকার (এমএলএস) ক্লব ইন্টার মিয়ামি নতুন কোচ হিসেবে গেরারদো ‘টাটা’ মার্তিনোকে নিয়োগ দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি খেলবেন মিয়ামিতে।

মিয়ামিতে যোগ দেওয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ৬০ বছর বয়সী মার্তিনো।

মার্তিনোকে দলে স্বাগত জানিয়েছেন ইন্টার মিয়ামি ক্লাবের মালিক হোর্হে মাস। তিনি বলেন, ইন্টার মিয়ামিতে আমরা ‘টাটাকে’ স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, আমাদের লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন টাটা। আমরা বিশ্বাস করি, শিরোপা জয়ে তার অভিজ্ঞতা কাজে লাগবে।

ফিল নেভিলের স্থলাভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ মার্তিনো। চার সপ্তাহ আগে বহিস্কার হন নেভিল। এ মৌসুমে এমএলএস লিগে ১৮ ম্যাচে ৫ জয় ও ১৩টিতে হারে মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫টি দলের মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড ফল করেছে তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT