Sunday 25 October 2026,

মুশফিককে অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব

প্রকাশিত : 06:38 PM, 8 June 2023 Thursday 219 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের নতুন সংযোজন মুশফিক হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ।

বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মুশফিক হাসান। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তার অনুপ্রেরণা, জাতীয় দলে ডাক পাওয়া ও স্বপ্ন নিয়ে।

এদিকে দলের সঙ্গে অনুশীলন না করলেও আজ মাঠে ছিলেন চোটে আফগান টেস্টের দলে না থাকা সাকিব আল হাসান। সাকিব রানিং করেছেন একা একা। রানিংয়ের ফাঁকে প্রথমবার দলে ডাক পাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়েছেন।

মুশফিককে সামনে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন সাকিব। অনুশীলন শেষেই সংবাদমাধ্যমে মুশফিক নিজেই এ কথা জানিয়েছেন।

অনুশীলনে সাকিবের সঙ্গে কথা হওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘সাকিব ভাই বলেছেন, অভিনন্দন মুশফিক। চালিয়ে যা।’

এবার ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গে মোহামেডানে খেলেছেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সহায়তা করছেন। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিতেন, এটা করো, ওটা করো। যেটাই জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’

গত বছরের যুব বিশ্বকাপে বাংলাদেশ অষ্টম হলেও মুশফিকের আক্রমণাত্মক বোলিং ছিল চোখে পড়ার মতো। লাল বলের ক্রিকেটে ২০ বছর বয়সী এই পেসারের ভয়ংকর রূপটা দেখা যায় গত বছরের জাতীয় লিগে। সম্প্রতি সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT