Sunday 04 October 2026,

মিথিলার স্বামীকে মনের কথা লিখে কী বোঝাতে চাইলেন স্বস্তিকা

প্রকাশিত : 05:33 PM, 6 June 2022 Monday 286 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মুক্তি পেয়েছে কলকাতার নামি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘এক্স=প্রেম।’

সিনেমায় দেখানো হবে, সাবেক কি কখনো বন্ধু হতে পারে? বর্তমান প্রেম ও সাবেক সব কিছুকেই মিলেমিশে একাকার হয়েছে সিনেমায়।

আর সিনেমা মুক্তির পর সুযোগ কাজে লাগালেন সৃজিতের ‘সাবেক’ প্রেমিকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সিনেমাটি মুক্তির পরেই নির্মাতা সৃজিতকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রেমিকা স্বস্তিকা।

সৃজিতের সঙ্গে পুরনো দিনের এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা স্বস্তিকা। ক্যাপশনে বিশেষ বার্তা দিলেন সৃজিতকে।

স্বস্তিকা লিখেছেন— ‘এক্স=প্রেম+বন্ধুত্ব+ইত্যাদি। একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। প্রেম থাকুক, সে এক্স-ওয়াই-জেড, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত।’

স্বস্তিকার সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতার কথা ছিল একসময়ের টালিউডপাড়ার গরম খবর। তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে খবর। সেই প্রেম ভাঙা নিয়েও কম চর্চা হয়নি বিভিন্ন মহলে। তবে সেই প্রেম আর অবশিষ্ট নেই। অতীত হয়ে গেছে বহুদিন হলো। জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে কাছে টেনে নিয়েছেন বাংলাদেশ থেকে। সংসার করছেন এক ছাদের তলায়।

কিন্তু তাতে কী! স্বস্তিকা যে সৃজিতকে ভুলে যাননি তা বোঝাই যাচ্ছে এখন। সৃজিতের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন নেটমাধ্যমে।

স্বস্তিকা আরও লিখলেন— ‘আমাকে বেশি কষ্ট করতে হয়নি, ফেসবুকের স্মৃতি রোজই মনে করায় ‘এক্স=প্রেম।’

সঙ্গে আবার বেশ কিছু ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী। সাবেকের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট, স্বস্তিকার এই পোস্ট যেন সে কথাই ফের জানান দিল!

সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT