Thursday 23 July 2026,

মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা ছিল জয়া আহসানের!

প্রকাশিত : 10:25 AM, 5 July 2025 Saturday 214 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সন্তান গর্ভজাত না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই প্রশ্ন ঘিরে আলোচনা হয় প্রায়ই। বর্তমানে ‘ডিয়ার মা’ ছবির প্রচারে কলকাতায় ব্যস্ত জয়া আহসান। এই ছবিতেও উঠে এসেছে সেই প্রশ্ন।

সন্তান দত্তক নিতে ইচ্ছুক জয়া। দত্তক গ্রহণের চেষ্টায় এগিয়েছেন অনেকটাই—নিজেই জানিয়েছেন অভিনেত্রী বলে দাবি পশ্চিমবঙ্গের গণমাধ্যমে।

ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে। জয়া বলেন, ‘আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।’

জয়া ও তাঁর বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তাঁর কথায়, ‘আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।’
দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, ‘যাঁদের একটি করে সন্তান থাকে, তাঁরা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলো একটি পরিবার পেয়ে যাবে।’
‘ডিয়ার মা’ ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেই ছবিতেও জয়ার সঙ্গে তাঁর দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে। অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে তাঁর সুবিধা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT