Friday 24 July 2026,

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

প্রকাশিত : 07:16 AM, 1 March 2025 Saturday 134 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ঘটনাটি ২৪ বছর আগে ঘটেছিল যুক্তরাষ্ট্রে।
২০০১ সালের ৯ নভেম্বর সন্ত্রাসবাদীদের হানায় মাটিতে মিশে গিয়েছিল আমেরিকার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। আমেরিকানদের কাছে আজও তা এক ভয়ানক স্মৃতি। তবে সেই দেশের নাগরিক না হয়েও দিনটি আজও এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে সুনীল শেট্টির জন্য। কারণ ঘটনার সময়ে তিনি তার ‘কাঁটে’ সিনেমার শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন।

ঘটনার পর আচমকা মার্কিন পুলিশ সুনীলকে সন্ত্রাসী ভেবে আটক করে। পুলিশ যেভাবে মারমুখি হয়ে তাকে আটক করতে আসে, তা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা।

সেই অভিজ্ঞতা শেয়ার করে সুনীল বলেন, আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। নাহলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি।

‘কাঁটে’ সিনেমাতে সুনীলের লুক ছিল একেবারেই ভিন্ন। সিনেমার জন্য লম্বা দাঁড়ি রাখতে হয় তাকে।

সুনীল জানান, তার ওই দাঁড়ির কারণেই ভুল বোঝে পুলিশ। মানুষের সামনে তাকে অপদস্থও করে পুলিশ।

শেষে সুনীল পুলিশকে নিজের পরিচয় দেন। তখন অবশ্য পুলিশ বিষয়টি বুঝতে পেরে সুনীলকে ছেড়ে দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT