Thursday 24 September 2026,

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সম্পর্কে হাথুরুসিংহের মন্তব্য

প্রকাশিত : 08:38 AM, 18 September 2024 Wednesday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টেস্টে এটাই বাংলাদেশের সবচেয়ে পরিপূর্ণ দল বলে দাবি করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই দল নিয়ে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। টানা দ্বিতীয় দিনের মতো সাকিব আল হাসানকে ছাড়াই অনুশীলন করেছে বাংলাদেশ দল।

একটা সিরিজ বদলে দিয়েছে বাংলাদেশকে। আলোচনায় শুধুই পাকিস্তানকে হারানো। যার সঙ্গে যুক্ত হয়েছে সমীহ। প্রত্যাশাও বেড়েছে। কিন্তু প্রতিপক্ষ ভারত, ঘরের মাঠে যারা অজেয়। বাংলাদেশতো কোথাও কখনো এই ফরম্যাটে তাদের হারাতে পারেনি। তাই এতকিছু অনুকূলে থাকলেও প্রতিকূলতা সম্পর্কে ভালই জানা টাইগার কোচের।

বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, পাকিস্তান সিরিজ অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে। সেটা শুধু জয়ের জন্য নয়। যেভাবে খেলোয়াড়রা অবদান রেখেছে, চাপের মুখে কামব্যাক করেছে, সে কারণে। তবে এটাও আমরা জানি কোথায় আমাদের দুর্বলতা, শক্তি। ভারতের মত সেরা দলের সঙ্গে খেলাটা চ্যালেঞ্জিং, আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাই।

চ্যালেঞ্জ যতই থাক, এই দলটা বাংলাদেশের সেরা টেস্ট দল। অন্য অনেকের মত কোচও তা স্বীকার করেছেন। বাংলাদেশ হেড কোচ আরও বলেন, আমার দৃষ্টিতে বাংলাদেশের এই দলটা সবচেয়ে পরিপূর্ণ। স্কোয়াডে দারুণ কিছু ফাস্ট বোলার আছে। অভিজ্ঞ স্পিন অ্যাটাক। ব্যাটিং ডেপথও অনেক বেশি। দুইজন উইকেটকিপার জেনুইন ব্যাটার। সবমিলে ব্যালেন্সড একটা দল।

দলের সেরা তারকা সাকিব আল হাসানকে ছাড়াই টানা দ্বিতীয় দিন অনুশীলন করেছে টিম টাইগার। যেখানে স্পিনারদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাইজুল, মেহেদী মিরাজ, নাঈম হাসানকে দীর্ঘ সময় মূল মাঠে বোলিং করতে দেখা গেছে। ভারত ইতোমধ্যে তিন স্পিনার কুলদ্বীপ যাদব, রবীচন্দ্রন অশ্বীন ও রবীন্দ্র যাদেজার খেলা অনেকটাই নিশ্চিত করেছে।

পেস অ্যাটাকের প্রশংসা করতে গিয়ে হাথুরুসিংহে বলেন, ফাস্ট বোলার একদিনে তৈরি হয় না। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমার আগের কোচেরাও কাজ করেছে। ঘরোয়া ক্রিকেটও ভূমিকা রেখেছে। নির্বাচক থেকে দেশি কোচ সবার অবদান রয়েছে। আরও কয়েকজন সেরা পেসার দেশে রয়ে গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT