Monday 10 August 2026,

ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি, জানালেন দলটির ফুটবলার

প্রকাশিত : 06:05 PM, 22 March 2023 Wednesday 234 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর নতুন কোচ কে হবেন সেই গুঞ্জন চলছে। ওই গুঞ্জনে বিদেশি কোচদের নাম এসেছে বেশি। যার মধ্যে অন্যতম রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

যদিও রিয়াল মাদ্রিদ কোচ বরাবর ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে মুখ বন্ধ রেখেছেন। সম্প্রতি বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো হারের পর কার্লো তার চাকরির বিষয়ে বলেছেন, ‘ওটা রিয়াল বোর্ডের সিদ্ধান্ত। আমি তো চাইবো সারা জীবন এই ক্লাবের কোচ থাকি। যদিও বাস্তবে সেটা সম্ভব নয়।’

এবার ব্রাজিলের ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন মোরালেন ফাঁটালেন বোমা। তিনি রিয়াল মাদ্রিদের ফুটবলার ও ব্রাজিলের সতীর্থদের বরাত দিয়ে জানিয়েছেন, ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে আনচেলত্তির সম্ভাবনা বেশি।

এদেরসন বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, এদের মিলিতাও এবং কাসেমিরোর (সাবেক রিয়াল মিডফিল্ডার) সঙ্গে কথা বলেছি। কার্লো আনচেলত্তির ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার খুবই ভালো সম্ভাবনা আছে।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির এবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। নিজ নিজ ম্যাচে তারা জয় পেলে গত আসরের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে সিটিজেনরা।

এদেরসন জানিয়েছেন, তারা চেষ্টা করবেন দ্রুত রিয়ালকে বিদায় করতে। যাতে কার্লো রিয়ালের চাকরি হারিয়ে দ্রুত ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন, ‘রিয়াল মাদ্রিদকে আমরা বিদায় করার চেষ্টা করবো, যাতে কার্লো আনচেলত্তি যত দ্রুত সম্ভব ব্রাজিলের হেড কোচের দায়িত্ব নিতে পারেন।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT