Thursday 20 August 2026,

বৃদ্ধাশ্রমে ভক্তদের আয়োজনে নচিকেতার জন্মদিন

প্রকাশিত : 07:06 AM, 8 September 2025 Monday 114 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন ছিল গত ১লা সেপ্টেম্বর। দিনটিকে ঘিরে এপার বাংলা ও ওপার বাংলার ভক্তরা নানা আয়োজন করেন। বাংলাদেশে নচিকেতার ভক্ত ও সহশিল্পী পিজিত মহাজন রাজধানীর আগারগাঁও প্রবীণ নিবাসে আয়োজন করেন এক ভিন্নধর্মী জন্মদিন উদযাপন।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন পিজিত মহাজন। সকাল থেকেই প্রবীণদের সঙ্গে সময় কাটান তিনি। তাদের সঙ্গে আড্ডা ও গান গেয়ে দিনটি প্রাণবন্ত করে তোলেন। প্রবীণদের জন্য দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও ছিল। বিকেলে কেক কাটা অনুষ্ঠানে প্রবীণরা নচিকেতার জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’ শোনার অনুরোধ জানান। গানটি গাওয়ার সময় অনেক প্রবীণ আবেগে কেঁদে ফেলেন। পরে পিজিত নিজ হাতে সবাইকে কেক খাওয়ান।

এ সময় বাবা-মায়েরা পিজিত মহাজন এবং নচিকেতার আসন্ন গান “মধ্যবিত্ত” শুনতে চান এবং বেশ প্রশংসা করেন। একই সঙ্গে তারা আহ্বান জানান, একদিন যেন নচিকেতাকে প্রবীণ নিবাসে নিয়ে আসা হয়।
দিন শেষে সন্ধ্যায় বিদায় নেওয়ার সময় প্রবীণরা পিজিতকে জড়িয়ে ধরেন এবং অনেকে তাকে ছোট ছোট উপহারও দেন। দিনভর আয়োজনে প্রবীণ নিবাসে নচিকেতার জন্মদিন যেন এক আবেগঘন স্মৃতিতে পরিণত হয়।

নচিকেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শুধুমাত্র আনন্দই নয়, প্রবীণদের মনে গভীর আবেগের দাগ কেটে গেছে, যা তাদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে। “মধ্যবিত্ত” গানটি পিজিত মহাজন অফিসিয়ালে আসবে সহসা।

নচিকেতার জন্মদিনের এ আয়োজন নিয়ে জানতে চাইলে পিজিত বলেন, “দাদা আমার আইডল, উনার জীবন বোধ আমায় মুগ্ধ করে। যেহেতু একসাথে গান করার সৌভাগ্য হয়েছে, কাছ থেকে দেখেছি মানুষটাকে। বৃদ্ধাশ্রম নিয়ে উনার বরাবরই আপত্তি।”

তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, “‘বৃদ্ধাশ্রম’ গানটি বেরনোর পর স্থানীয় এক নেতা নচিকেতাকে নিয়ে গেলেন এক বৃদ্ধাশ্রমেরই উদ্বোধন করাতে! সব দেখে বেরিয়ে এলেন নচিকেতা। রাগে ফুঁসছেন তিনি। তখন বলা হলো, আপনি আসবেন না? নচিকেতার উত্তর ছিল, যেদিন এই বৃদ্ধাশ্রমে তালা মারা হবে, সেদিন আসব।”

পিজিত আরও বলেন, “তবে দুনিয়ার সকল বাবা-মায়ের প্রতি দাদার প্রচুর ভক্তি। তাই চিন্তা করলাম এবার দাদার জন্মদিনে সন্তানদের থেকে দূরে থাকা বাবা-মায়েদের সাথে দাদার জন্মদিন কাটাই খুশি আনন্দে। এক মুহূর্তের জন্য উনারাও আমায় ভুলিয়ে দিলেন আমি মা হারা। দাদাকে জানিয়েছি আমার এ আয়োজন। আশা করি দাদা খুব খুশি হয়েছেন। দাদা ত এমনি, ফাইভ স্টারের খাবারে দাদাকে কেউ খুশি করতে পারেনা, পথের ধারের খাবারেই দাদা স্বাদ খুঁজে পান।”

তিনি আবেগভরে যোগ করেন, “সত্যি নচিকেতাকে ভাল বলা যায়, মন্দ বলা যায়, তবে উপেক্ষা করা যায় না। নচিকেতা তৈরি হয় না, জন্মাতে হয় আসলে।”

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT