বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়
প্রকাশিত : 10:31 PM, 15 April 2025 Tuesday 143 বার পঠিত
নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
আজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এই জয়ে ৫৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রানের ঝরো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া ৫৭ রান করে করেন শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি। বল হাতে ৪ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। তিনি ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।
মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিং ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।
আজ বাংলাদেশ করে ৬ উইকেটে ২৭৬ রান। এর আগে চলতি আসরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আজ সেই রেকর্ড ছাড়িয়ে যায়।
৩০০ বলে ২৭৭ রানের টার্গট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের হয়ে ৬১ বলে ৬৩ রান করেন প্রিয়নাজ চ্যাটার্জি। ৭৪ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে অপরাজিত ছিলেন রাচেল স্লেটার। ৪২ রান করেন সারাহ ব্রাইস।
বাংলাদেশের ৩৪ রানের জয়ে নাহিদা আক্তার বল হাতে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























