Saturday 08 August 2026,

বিপিএলের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগে এবার ভাঙচুর, আগুন

প্রকাশিত : 06:13 AM, 3 January 2025 Friday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিপিএলের শুরুতেই টিকিট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিপিএলের প্রথম ম্যাচের দিন এক দফা ভাঙচুরের পর বৃহস্পতিবারও ঘটল একই ঘটনা। এবার একটি টিকিট বুথে আগুনও দেওয়া হয়।

দর্শকদের অভিযোগ অনলাইন ও বুথে টিকিট না পাওয়া গেলেও ২০০ টাকা দামের টিকিট গেইটে বাইরে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। নির্দিষ্ট দামে টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা দুপুর ১২টার দিকে ৫ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটে সুমিংপুল এলাকায় আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন প্বার্শবর্তী ভবন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পুলিশ ও সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় এলাকার।

পরে পুলিশের কাছে দর্শকরা অভিযোগ করে বলে, বুথে টিকিট না থাকলেও ব্ল্যাক মার্কেটে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছিল। এই অনিয়মের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ।

বিপিএল শুরুর আগ থেকেই টিকিট বিতরণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিসিবির অস্বচ্ছতা এবং পরিকল্পনার অভাবের কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। আগে অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত বদলে যায়। এর ফলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তারা টিকিট কিনতে অসুবিধায় পড়ে।
এই ঘটনা বিপিএলের ইতিহাসে কলঙ্কজনক। বিসিবির উচিত এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT