Wednesday 05 August 2026,

বিনা কর্তনে ছাড়পত্র, শিগগিরই মুক্তি পাচ্ছে ‘লোকাল’

প্রকাশিত : 04:04 PM, 11 April 2023 Tuesday 225 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

’আব্বাস’ সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছিলেন নির্মাতা সাইফ চন্দন।এবার মুক্তি পাচ্ছে তার নির্মিত পরবর্তী ছবি ‘লোকাল’। চন্দন জানালেন, কোনো রকম কর্তন ছাড়াই লোকাল’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার মুক্তির দিন তারিখ ঠিক করা হবে।

ছবিটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ। কিছু দিনের মধ্যেই ছবিটির অভিনেতাদের লুক ও ট্রেলার প্রকাশ করবো।

সেন্সর বোর্ডের সদস্য অরুনা বিশ্বাস বলেন, খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরণের আরো সিনেমা নির্মাণে তাকে উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।

পরিচালক সমিতির সভাপতি ও সেন্সরের আরেক সদস্য কাজী হায়াৎ বলেন,পরিচালক খুব ভালো ছবি বানিয়েছে। একটি পলিটিকাল গল্প কত সুন্দর ভাবে দেখিয়েছেন।

‘লোকাল’ ছবির কাহিনী সংলাপ করেছেন ফেরারী ফরহাদ। আরও অভিনয় করেন মিশা সওদাগর, সাঞ্জ জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফ।

পরিচালনা সাইফ চন্দন বলেন, আমি ভালো ছবি নির্মাণের চেষ্টা করেছি। একেবারে র গল্প তুলে আনার চেষ্টা করেছি। নেতৃত্বের লড়াই ও এলাকার পলিটিক্স নিয়ে নির্মিত ‘লোকাল’।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT