Thursday 05 November 2026,

বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি

প্রকাশিত : 05:57 AM, 1 January 2025 Wednesday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নাটকের দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গেল বছর তাকে খুব একটা নাটকে মেলেনি। ব্যস্ত ছিলেন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ নিয়ে। বছরের শেষপ্রান্তে এসে প্রচার হয়েছিল তার অভিনীত একটি নাটক। নাম ‘মুক্তি’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে রাইসা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। তার সঙ্গে ছিলেন অভিনেতা খাইরুল বাসার।

বছর শেষে মুক্তি পাওয়া নাটকটি এ অভিনেত্রীকে কিছুটা আলোচনায় রাখে। নাটকের গল্পে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। সেসব রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায়। এছাড়াও ওটিটিতে কয়েকটি কনটেন্ট আসে। সবমিলিয়ে ভালোই কেটেছে। বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায়। দর্শকরা বেশ পছন্দ করেছেন। নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠছে। এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সাড়া মিলেছে। বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গেই। এটাই বড় প্রাপ্তি।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT