Monday 10 August 2026,

প্রভাব রাখতে, পণ্য বেচতে এসেছি: ডোনাল্ড

প্রকাশিত : 06:14 PM, 22 March 2023 Wednesday 242 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে, তিনি পণ্য বেচতে এসেছেন। তার পণ্যে ক্রিকেটারদের বিশ্বাস রাখতে হবে। তার থেকে পণ্য কিনে ভালো-খারাপ পরীক্ষা করতে হবে। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ডোনাল্ডের শিষ্যরা দারুণ বোলিং করেছেন। প্রোটিয়া কোচের মতে, তিনি প্রভাব রাখতেই কোচের দায়িত্ব নিয়েছেন।

সিলেটে বৃহস্পতিবারের ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেছেন, ‘তারা ভালো করছে, এটা দেখা দারুণ ব্যাপার। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে। বিশ্বাস না রাখলে কাজের কোন মানে হয় না। এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, হাসান মাহমুদ সকলেই এই যাত্রার যাত্রী। তাদের সকলের সঙ্গেই কাজ করছি। আমার কাজের ধরন আক্রমণাত্মক। খেলোয়াড় ও কোচ হিসেবে আমি আগ্রাসী।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর ইংল্যান্ডে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওটাই বাংলাদেশের ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ। ওই সিরিজে জিতলে আবার আইরিশদের সরাসরি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে।

পেস বোলিং কোচ মনে করছেন, সিলেট এবং ইংল্যান্ডের উইকেটের মধ্যে মিল পাওয়া যাবে, ‘কয়েক মাস পরে যেখানে আমরা খেলতে যাচ্ছি (ইংল্যান্ড) এখানকান উইকেট ওই উইকেটের মতো। এখানে পেস বোলিং ভালো হচ্ছে, আবার বল ব্যাটে আসছে। খুব বেশি স্পিন হচ্ছে না। আমি মনে করি, এটা আমাদের ওই সিরিজে সহায়তা করবে।’

এছাড়া পেসার এবাদত হোসেনের প্রশংসা করেছেন ডোনাল্ড। তার মতে, এবাদত সব সময় ম্যাচে থাকেন। তার ইঞ্জিন অসাধারণ, ‘১২ মাস আগে এবাদতের সঙ্গে আমার পরিচয় জোগানেসবার্গে। শুরু থেকেই সে আমাকে মুগ্ধ করেছে। আমিও ওর উন্নতির জায়গা খুঁজছি। সে ১৪৫-১৪৮ গতিতে বল করতে পারে। ম্যাচে গতি একটা ফ্যাক্টর। ওর অসাধারণ ইঞ্জিন আছে। আমরা সবকিছুর বাইরে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT