Wednesday 05 August 2026,

প্রধানমন্ত্রীর ছায়া চরিত্রে ভাবনা

প্রকাশিত : 08:05 AM, 16 August 2023 Wednesday 194 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পরনে ধূসর রঙের শাড়ি, চোখে ভারী চশমা। মাছ ধরছেন পুকুর পাড়ে বসে। এমন বয়স্ক লুকে একটি ছবিতে সম্প্রতি দেখা গেছে টেলিভিশন জগতের পরিচিত মুখ আশনা হাবিব ভাবনাকে। ছবির ক্যাপশনে লেখা, ‘আবার আসিব ফিরে’। জানা গেছে, নয়নতারা চেয়ারম্যান চরিত্রে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। এটি শোক দিবসকে কেন্দ্র করে নির্মিত একটি ফিকশনের চরিত্র। নাম ‘আবার আসিব ফিরে’। পরিচালনা করেছেন অনিমেষ আইচ।
প্রচার হবে আজ বিটিভিতে। গল্পে নয়নতারা চেয়ারম্যান তার পুরো গ্রামটাকে নিয়ে স্বপ্ন দেখেন। উন্নয়নের মাধ্যমে গ্রামটা এগিয়ে নিয়ে যেতে চান। জানা গেছে, নয়নতারা চরিত্রটি প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবনের ছায়া অবলম্বনে তৈরি। ভাবনা বলেন, ‘এ চরিত্রে আমাদের প্রধানমন্ত্রীর ছায়া আছে। কারণ, গল্পটা অনেকটা তার জীবনের ছায়া অবলম্বনেই।

প্রধানমন্ত্রী যেমন পুরো দেশটাকে নিয়ে স্বপ্ন দেখেন এবং উন্নয়নের ধারাবাহিকতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি নয়নতারা চেয়ারম্যানও পুরো গ্রামটাকে নিয়ে স্বপ্ন দেখেন এবং উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চান। আরও একটি বড় ব্যাপার, নয়নতারার বাবাও ওই গ্রামের চেয়ারম্যান ছিলেন। তবে তার কাছের মানুষদের মাধ্যমে তাকেসহ পুরো পরিবারকে হত্যা করা হয়। কিন্তু নয়নতারা তখন শ্বশুরবাড়ি থাকায় বেঁচে যান। পরে এলাকায় এসে চেয়ারম্যান হন নয়নতারা।’ ফিকশনটিতে নয়নতারার বাবার চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT