Monday 24 August 2026,

পশ্চিম অস্ট্রেলিয়ায় ২৭৫ কিমি বেগে আঘাত হানতে পারে ইলসা

প্রকাশিত : 04:18 PM, 13 April 2023 Thursday 194 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পশ্চিম অস্ট্রেলিয়ায় ঘণ্টায় ২৭৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইলসা। এই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি ব্রুমের প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, প্রায় ১০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে এটি। পোর্ট হেডল্যান্ডসহ বেশ কয়েকটি প্রত্যন্ত শহরের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মানুষজনকে আশ্রয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর- বিবিসি।

পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছেন, অপ্রত্যাশিত এই ঘূর্ণিঝড়ের জন্য প্রস্ততি নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রত্যন্ত বিদ্যাডাঙ্গা এলাকার প্রায় ৭০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে খাদ্য ও জ্বালানি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে খাবার পানি মজুত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT