Wednesday 18 November 2026,

নেপালের সামনে রেকর্ড গড়ার হাতছানি

প্রকাশিত : 08:33 AM, 15 June 2024 Saturday 166 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ার হাতছানি নেপালের সামনে। আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ইতিহাস গড়বে নেপাল ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অতীতে দেখা সাক্ষাত হয়নি নেপাল-দক্ষিণ আফ্রিকার। আজ প্রথম ম্যাচ খেলছে দুই দল। আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে থামিয়ে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে ব্যাট করছে নেপাল।

নেপাল টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে ৪ ম্যাচে খেলে দুটিতে জয় পায় আর দুটিতে হেরে যায়। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে নেপাল হারিয়ে দেয় আফগানিস্তান ও হংকংকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের অন্যতম হট ফেবারিট দক্ষিণ আফ্রিকা ১১৫ রানে থামিয়ে ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে নেপাল।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপালের সঙ্গেই দক্ষিণ আফ্রিকার চরম ব্যাটিং বিপর্যয়। ১১.২ ওভারে এক উইকেটে ৬৮ রান করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথেই ছিল প্রোটিয়ারা।

এরপর ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৪৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রানেই ইনিংস গুটায় দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচের আগে টানা তিন ম্যাচে শ্রীলংকা, নেদারল্যান্ডস ও বাংলাদেশকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে নেপাল নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৬ রানে অলআউট হয়ে ৬ উইকেটে হেরে যায়। দ্বিতীয় ম্যাচ ছিল শ্রীলংকার বিপক্ষে। সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT