Monday 10 August 2026,

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

প্রকাশিত : 07:18 AM, 24 February 2025 Monday 135 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার মা আজিজুন্নাহার ও স্ত্রী রোকসানা হক।

রোববার ভোরে আশুলিয়ার জিরাবোতে আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। আজাদ এবং তার স্ত্রী ও মাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

তিনি বলেন, আজ ভোরে কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে। ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে লক্ষ্য করে গুলি করে ডাকাতেরা। এ সময় আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা পায়ে ও স্ত্রী মাথায় আঘাত পান।

হাসপাতালে আজাদসহ তার পরিবারকে দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আজাদের পায়ে তিনটি গুলি লেগেছে। তার জ্ঞান ফিরেছে, ভালো আছে। তার মা ও স্ত্রীর চিকিৎসা চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘লিডার’ সিনেমাতেও তাকে দেখা যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT